মহেশপুর(ঝিনাইদহ)অফিসঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চেতনা ও আদর্শ প্রতিষ্ঠা করাই নতুন প্রজন্মের দায়িত্ব এবং এ দায়িত্ব নিষ্ঠার সাথে সকলকে পালনের আহবান জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। তিনি বলেন বঙ্গমাতা একজন ক্ষণজন্মা নারী। তিনি সর্বাক্ষনিক বঙ্গবন্ধুকে অনুপ্রানিত করতেন। বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালে নীরবে তার দায়িত্ব পালন করতেন বঙ্গমাতা। তিনি বুঝতেন কোন সময় কি করা প্রায়োজন। রাজনীতিসহ তাদের সবকিছু একসাথে আবর্তিত হয়েছে।
শফিকুল আজম খান চঞ্চল আরো বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ও তাদের পরিবারের জন্মই হয়েছিলো দেশের স্বাধীনতার জন্য-বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তাই তাদের চেতনা,আদর্শ সমাজের রন্ধে রন্ধে প্রতিষ্ঠা করাই আমাদের নতুন প্রজন্মের দায়িত্ব।
গতকাল রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ জন্ম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল এ কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু পৌর মেয়র আব্দুর রশিদ খান,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম,পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।














