গাজী আব্দুল কুদ্দুস,চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ার ঈমাম উলামা পরিষদ নিঃস্বার্থভাবে জীবনের ঝুকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের দাফন করে আসছে। গত ১৮মাস ধরে এ কাজে অংশ নিয়েছে ২৫জন নারী পুরুষ। প্রায় ১শ মরদেহ ইতিমধ্যে তারা দাফন সম্পন্ন করেছে। এর মধ্যে দুটি সনাতন ধর্মের মরদেহের সৎকার সম্পন্ন করা হয়েছে বলে জানা যায়। ডুমুরিয়া ঈমাম পরিষদের আহবায়ক হাফেজ মোঃ ওয়াহেদুজ্জামান ও সদস্য সচিব মাওঃ মুফতি ফজলুল করিম বলেন, ২০২০সাল হতে দেশে যখন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মরতে থাকে। তখন জানা যায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীকে দাফন করতে আত্নীয় স্বজন ও গ্রামবাসী ভয় পাচেছ। পিতামাতার লাশ ফেলে পালাচ্ছে পুত্র। ঠিক সেই সময় ঈমানী শক্তি ধারণ করে করোনায় মৃত ব্যক্তিদের দাফন ও সৎকারের উদ্দেশ্যে ১৯জন পুরুষ ও ৬জন নারী নিয়ে ২৫সদস্য বিশিষ্ট “ঈমাম উলামা পরিষদ নামে” একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করে তারা। সেই থেকে খুলনা গোপালগঞ্জ, সাতীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলসহ বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লাশ দাফন করে আসছে তারা। এভাবে তারা গত ৮আগষ্ট পর্যন্ত ৮৯জন মুসলিমের দাফন ও ২জন হিন্দু সৎকার সম্পন্ন করেছেন। তারা আরও জানায় বেশিরভাগ লাশের গোসল সম্পন্ন করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে খোলা আকাশের নিচে। সেখানে কোন গোসলখানা না থাকায় রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অতিকষ্টে গোসল কাজ সম্পন্ন করে। তবে তাদের কোন নিজস্ব গাড়ি না থাকায় দূরের লাশ দাফন করতে যেতে অনেক কষ্ট হয়। এছাড়া পর্যপ্ত সুরা(পিপি,স্যানিটাইজারসহ অন্যান্য উপকরণ)না থাকায় ঝুকির মাত্রা বেড়ে যায়। তারপরও তাদের কার্যক্রম থেমে নেই।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














