কেশবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের এঁর ৯১ তম জন্মবার্ষিকী পালিত

0
332

কেশবপুর ব্যুরো ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের এঁর ৯১ তম জন্মবার্ষিকী রবিবার দুপুরে পালিত হয়েছে। উপলে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর ০৬ আসনের সংসদ সদস্য জনাব শাহীন চাকলাদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমীন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র রফিকুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত ওহিদুজ্জামান,কেশবপুর প্রেসকাব সভাপতি আশরাফ উজ জামান খান, ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও নাসিমা সাদেক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রাণী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মদন সাহা অপু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মফিজ, প্রমূখ। অপরদিকে সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের এঁর ৯১ তম জন্মবার্ষিকী আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার ,এমপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here