ভ্রাম্যমান প্রতিনিধি, চুকনগর ঃ খুলনার ডুমুরিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পিতা মাতাসহ তিনজনকে পিটিয়ে জখম করা হয়েছে। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উপজেলার আঙ্গারদোহা গ্রামের শেখ আসাদুজ্জামান লিটুর স্ত্রী মোছাঃ সাকিনা বেগম (৩৮) প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, তার বড় কন্যা আঁখি রহমান(১৮) ডুমুরিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সে কলেজে আসা যাওয়ার পথে একই উপজেলার গোলনা গ্রামের সবুর খানের পুত্র আজাদ খান(২৮) দীর্ঘদিন ধরে প্রেম নিবেদনসহ কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কন্যা ১নং বিবাদীর উক্ত প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তাদেরকে জানায়। তিনি বিষয়টি জানতে পেরে বিবাদীকে এহেন কর্মকান্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন। এমতাবস্থায় গত ৬আগষ্ট দুপুর ১২টার দিকে ১নং বিবাদীসহ তার ভাই রাজু খান(৩২), মোহন খান(২৫) ও মিন্টু খানের পুত্র মেহেদী খান(১৯) বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ বড় কন্যা আঁখিকে না পেয়ে তাকে, তার স্বামী ও ছোট কন্যা পাখি রহমান তামান্নাকে পিটিয়ে জখম করে। বর্তমানে উক্ত পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এব্যাপারে ১ ও ২ নং বিবাদীর পিতা সবুর খান তার পুত্রের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
ফকিরহাটে আবারো গাঁজাসহ আটক ২
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত...
চুয়াডাঙ্গা গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের তদন্তের মাঝপথে ভর্তি জালিয়াতি, স্বাক্ষর জালসহ নানা অপকর্মের...
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্ত করতে গিয়ে সামনে এসেছে আরও কিছু গুরুতর অনিয়মের...
কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক ব্যক্তি ধরা
স্টাফ রিপোর্টার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ রাকিব হোসেন নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে...
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলাম এর ৮ম মৃত্যুবার্ষিকী উদযাপন
উপলক্ষে...
শিক্ষার্থীদের মাঝে লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শণ ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধান শিক্ষক মমিনুর রহমানের
আছাদুল ধুলিহর প্রতিনিধি: মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বাউল সম্রাট ও মরমী সাধক...













