আলাউদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি-। ঝিনাইদহের মহেশপুরে গলাই ফাঁস নিয়ে আবু সাইদ (১৮) ও সোহানা খাতুন (১৬) নামে দুই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সকালে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থল চাপাতলা গ্রামের আল আমিন নামে এক কৃষকের রান্নাঘর থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করে। সাইদ আল আমিনের চাচাতো ভাই এবং সোহানা তার বউ এর ছোট বোন। নিহত তরুণ আবু সাইদ উপজেলার স্বরুপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের দিনমজুর আবু সুলতানের ছেলে এবং সোহানা খাতুন একই উপজেলা নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহ জামালের মেয়ে। স্থানীয়রা জানিয়েছে, সোহানা তার বোন দুলাভাই আল আমিনের বাড়ি চাপাতলায় প্রায়ই বেড়াতে আসতো। সেখানে এসে আল আমিনের চাচাতো ভাই সাইদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দু’জনের এমন সম্পর্ক উভয় পরিবারের কেউ মেনে নেয়নি। কয়েকদিন আগে সোহানা তার বোন দুলাভাই এর বাড়িতে বেড়াতে আসে। এরপর শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় তারা দু’জন রান্না ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













