বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলে যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর ব্যক্তিগত উদ্যোগে মানবিক এই কর্মকান্ড পরিচালিত হয়। এদিন দুপুরে উপজেলার ১৩টি এতিমখানায় রান্না করা উন্নতমানের খাবার বিতরণ করেন তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এসব প্রতিষ্ঠানে পৃথক দোয়া মাহফিলে অংশ নেন বিপুল ফারাজী। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বজ্রকঠিন নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ৪ বছরের মাথায় তাঁকেসহ তাঁর পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। পৃথিবীর ইতিহাসে এমন হত্যাকাÐ আর নেই। খুনিদের ঠিকই বিচার হয়েছে। তবে পলাতক খুনিদের আগামী শোক দিবসের আগে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আপনারা আমার নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তাঁর হাত ধরে যেন বঙ্গবন্ধুর সকল অসমাপ্ত কাজ সম্পন্ন হয়।’শিশুদের মাঝে খাবার বিতরণকালে ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা হুমাইন কবীর, মান্নান হোসেন, নাইম ইসলাম, উপজেলা যুবলীগ নেতা লিংকন খন্দকার, দোহাকুলা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আছিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, ছাত্রলীগ নেতা বাধন হোসেন প্রমুখ।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













