মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ উপজেলার শহীদ জিয়ারউর রহমান ডিগ্রী কলেজের কাস রুমের তালা ভেঙ্গে বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কলেজের অধ্যক্ষ শওকত আলী জানান, শুক্রবার গভীর রাতে কলেজের পাহারাদার ঘুমিয়ে পড়লে ৪টি কাস রুমের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটায়। এ সময় চোরেরা ১৬টি সিলিং ফ্যান, ৪টি চেয়ার ও ১টি টেবিল ফ্যান সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায়। তিনি আরো জানান, কলেজের প্রাচীর নির্মানকে কেন্দ্র করে চুরির কয়েকদিন আগে সাড়াতলা গ্রামের এক ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনার সাথে ঐ ব্যক্তি জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মহেশপুর থানার ওসি(তদন্ত) ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশু পুত্রকে বিক্রি করলো মা, অবশেষে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
মাসুদ রানা,মোংলা : অভাব, অনটন ও স্বামীর অবহেলায় অসুস্থ মায়ের ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয়া ১৫ মাস বয়সের শিশু পুত্রকে অবশেষে উদ্ধার হয়েছে...
ডুমুরিয়ায় বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা...
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে ঢাকুরিয়ায় দোয়া মাহফিল
আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বি এন পি'র জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য,সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া...
যশোরে ২০০ জনকে ১০ হাজার টাকা করে অনুদান দিলেন প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার : যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।...
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে মাথায় কোপ,যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত
যশোর প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩...













