স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঝিকরগাছা পৌর শাখার আয়োজনে ভয়াল ২১আগস্টে বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় হাসপাতাল মোড়ের নজরুল চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় সাবেক যুবলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও যুবলীগের পৌর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নুরুল হক বিন্তু, মেম্বার খলিলুর রহমান খলিল, কায়কাবুজ্জামান বাবলু, রাজু, মোর্তজা ইসলাম মনি, উত্তম কুমার সেন, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, সাদ আমিন রনি, রুহুল কুদ্দুস রানা, আব্দুর রহমান, শের আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ সহ আরও অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কৃর্তিপুর জামে মসজিদের ইমাম আবদুল্লাহ আল মামুন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













