পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতায় ভেঙ্গে যাওয়া ওয়াপদার বাঁধ মেরামত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনা পাইকগাছা পৌর মেয়রের উদ্যোগে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ বাঁধ মেরামত করেন। এ সময় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় তিনি নিজেই মাটি হাতে নিয়ে কাজে অংশগ্রহণ করে সকলকে উদ্বুদ্ধ করেন। রোববার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাটকেলপোতা নারিকেলবাড়িয়া নামকস্থানে ভেঙ্গে যাওয়া ওয়াপদার বাঁধে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও আব্দুস সালাম কেরু’র নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামীলীগনেতা আবুল বাশার বাবুল সরদার, পঞ্চানন সানা, আইয়ুব আলী সানা, তপন কুমার বাইন, বিমল চন্দ্র সরদার, রবীন্দ্রনাথ রায়, দিলিপ চন্দ্র ঢালী, বি,এম, আরেফনি, রাজেশ মন্ডল, আবু সাইদ সরদার, শাহাবুদ্দীন শাহীন, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা আজিজুল হাকিম, আবু সাঈদ মোড়ল কালাই, আকরামুল ইসলাম, মোমিন ফকির, কে.ডি বাবু, মৃগাঙ্গ রায়, ছাত্রনেতা আফি আজাদ বান্টি, পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, প্রকাশ মন্ডল, সালাহউদ্দীন কাদের, অহিদুর রহমান সহ সহস্রাধিক আ’লীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা বাঁধের কাজে অংশ নেয়।
Home
খুলনা বিভাগ পাইকগাছার পাটকেলপোতা ভাঙ্গন মেরামত কালে এমপি বাবু দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















