পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার মঠবাটী পূর্বপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষকে মারপিটের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার কমিটি গঠণকে কেন্দ্র করে মঠবাটী পূর্বপাড়ার মোন্তাজ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা একই এলাকার মৃত আমিন উদ্দীন সরদারের ছেলে ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান সরদারকে মারপিট করে। এ নিয়ে মুসল্লীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় বলে কমিটির সভাপতি লুৎফর রহমান মাল জানান। প্রায় ১ মাস পূর্বে জুম্মা নামাজ অন্তে মুসল্লীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে লুৎফর রহমান মাল সভাপতি, মোবারক সরদার সম্পাদক ও মিজানুর রহমান সরদারকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়। কমিটি পছন্দ না হওয়ায় মোস্তফা মোল্লা এ কমিটির বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। যার জের ধরে শুক্রবার নামাজ শেষে মসজিদের মধ্যে কোষাধ্যক্ষ মিজানুরকে মারপিট করে মসজিদের আদায়কৃত ১৬শ টাকা ও যাবতীয় কাগজপত্র কেড়ে নেয় বলে মিজানুর রহমান সরদার জানান। মোস্তফা মোল্লা জানান, কয়েকজন লোকের উপস্থিতিতে গঠিত কমিটি আমরা মানি না। কমিটি ভেঙ্গে দিলেই আর কোন সমস্যা থাকবে না।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














