মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা’র মনোনয়ন পত্র বাতিল হয়েছে। ৫০ জন সমর্থনকারির স্বার ও তথ্যে অমিল এবং নির্বাচনী হলফনামায় তথ্য ত্রুটি থাকায় তার মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। গতকাল দুপুরে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত নেন জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির। একই সাথে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী মুফতি নুরুল আমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। যশোরের সিনিয়র নির্বাচন অফিসার ও সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন এবং স্বতন্ত্র হিসাবে জমা দেন আব্দুর রহমান কাকন মৃধা। এদিন দুপুরে মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রমে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী ও জাতীয় পার্টি তথা নাঙল প্রতীকের প্রার্থী মুফতি নুরুল আমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধার ৫০ জন সমর্থনকারির স্বার ও তথ্যে অমিল এবং নির্বাচনী হলফনামায় তথ্য ত্রুটি থাকায় তা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এই প্রার্থী আগামী ৩ কর্ম দিবসের মধ্যে আপিল করতে পারবেন। প্রসঙ্গত বলা প্রয়োজন, চলতি বছরের ৩ জুন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শুন্য হয়। তফসিল অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য্য ছিলো। দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয় মঙ্গলবার। আর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর।
মহম্মদপুরে আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ
মহম্মদপুর (মাগুরা) প্রদিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে...
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত...
দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে...
স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ বিভিন্ন কোম্পানির কর্মকর্তার পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া খালেক সরকার...
যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ তিন পাচারকারী আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার...
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান আতিক বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ধ্বংস করে বিদেশে পালিয়েছে। ধ্বংস প্রাপ্ত...













