ভ্রাম্যমান প্রতিনিধি: দৈনিক খুলনা টাইমস্ পত্রিকার স্টাফ রিপোর্টার মফিজুল ইসলামের পিতার উপর হামলা ও দোকানের মালামাল ভাংচুরসহ নগত টাকা লুট করার অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী দাঁদপুর গ্রামের মোকছেদ আলী মিস্ত্রীর ছেলে পিতা মোসলেম আলী (৫১) শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মোসলেম আলী জানান, আমার ভাগ্না আজিজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বখাটে আরিফুল ইসলাম (১৮) মাদক সেবন করে। মাদকের টাকার জন্য দীর্ঘদিন বিভিন্ন অজুহাতে টাকা চেয়ে আমার বোন মনোয়ারাকে বিরক্ত করত। বিষয়টি আমার বোন আমাদেরকে জানালে শুক্রবার দুপুর ২টার দিকে আমি ও আমার মেঝে ভাই বোনের বাড়িতে যাই। বিষয়টি নিয়ে ভাগ্না আরিফুলের সাথে কথা কাটাকাটি হলে সে তার বাড়িতে বিভিন্ন মালামাল ভাংচুর করে তি সাধন করে। ঐদিন বিকাল ৫ টার দিকে মাদকাসক্ত ভাগ্না আরিফুল তার ভাই আল আমিন (২২) ও মাদকের সাথে জড়িত আজিজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রফিক (২৫), আব্দুল রশিদের ছেলে রবিউল ইসলাম (৫২), কবির হোসেনের ছেলে আব্দুল মমিন (২০) সহ অজ্ঞাত কয়েকজন সংঘবদ্ধ হয়ে আমার উপর হামলা চালিয়ে দোকানের মালামাল ভাংচুর ও নগত টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় দোকানের ভিতরে রতি মালামাল হতে প্রায় ২০ হাজার টাকার তি এবং ড্রয়ারে থাকা নগত ১১ হাজার ৫ শত টাকা লুট করে নিয়েছে বলেও জানায় সাংবাদিক পিতা মোসলেম আলী। এব্যাপারে দেবহাটা থানার ওসি তদন্ত ফরিদ আহমেদ জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
যশোর অফিস : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর)...
আখেরি মোনাজাতে শেষ হলো যশোরের তিন দিনের ইজতেমা
যশোর অফিস : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে শেষ হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার (২৯ নভেম্বর) দুপুরে যশোর উপশহরের জেলা মারকাস...
ফুটবলের উন্নয়নে জাপানি ক্লাব ‘এফসি ইমাবারি’র সাথে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে
যশোর প্রতিনিধি : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), শামসুল হুদা ফুটবল একাডেমি এবং জাপানের পেশাদার ফুটবল ক্লাব 'এফসি ইমাবারি'-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের...
যশোরে পৃথক অভিযানে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতা গ্রেপ্তার
যশোর অফিস : যশোরের শার্শা ও অভয়নগরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার...
যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা
যশোর অফিস : আধুনিক ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা...













