বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান ঃ তৃতীয় ধাপে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে মতাসীন আওয়ামী লীগ। গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ৯টি ইউনিয়নের দলীয় প্রার্থীরা হলেন-১ নং জহুরপুরে ইউনিয়নে যুবলীগের সাবেক আহবায়ক আসাদুজ্জামান মিন্টু ,২নং বন্দবিলা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য সনজিৎ কুমার, ৩ নং রায়পুরে ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৪ নং নারিকেলবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবলু কুমার সাহা, ৫ নং ধলগ্রাম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি), ৬ নং দোহাকুলা ইউনিয়নে বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুর রহমান (আবু মোতালেব) তরফদার , ৭ নং দরাজহাটে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন, ৮নং বাসুয়াড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান সরদার ও ৯নং জামদিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আরিফুল ইসলাম তিব্বত। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...














