হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : আগামী ২৮ নভেম্বর-২০২১, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মণিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ সামছুল হক মন্টু। শুক্রবার (২২ অক্টোবর-২০২১) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে চুড়ান্তভাবে এ প্রার্থীর নাম প্রকাশ করা হয়। মোঃ সামছুল হক মন্টু ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, মণিরামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি ও আওয়ামীলীগ নেতা। তিনি দীর্ঘ ৫ বছর ধরে সু-নামের সাথে ঝাঁপা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করতে গ্রাম পর্যায়ে অধিক গুরুত্ব দিয়ে যে উন্নয়নের ধারা শুরু করেছেন, তাতে দ জনপ্রতিনিধি প্রতিটি ইউনিয়নে নির্বাচিত হলে উন্নয়নমূলক কাজ সহজতর হবে। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ উন্নয়নের মহাসড়ক অতিক্রম করছে। আজ বিশ্বে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরো বলেন- আমার নেতা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সার্বিক সহযোগিতায় ও তাঁর নির্দশনায় আমি এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। তিনি ঝাঁপা ইউনিয়নবাসির উদ্দেশ্যে বলেন- আমি ঝাঁপা ইউনিয়নের সন্তান, আমি আপনাদের সন্তান, মানুষের কর্মের মধ্যে অনেক ভুলত্রুটি হতেপারে। সেগুলো মাদৃষ্টিতে দেখে, আমাকে আপনাদের মুল্যাবান ভোটদিয়ে আবারো আপনাদের সেবা করার সুযোগ দিন। উল্লেখ্য, আগামি ২৮ নভেম্বর-২০২১, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে যশোর জেলার মণিরামপুর উপজেলার ১৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না’ -চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশে...
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় কৃষকদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও...
টাইব্রেকারে মাদারীপুরকে হারিয়ে ফাইনালে যশোর অভয়নগর ফুটবল একাডেমি
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী যুবসংঘ ক্লাব আয়োজিত ৬ লক্ষ টাকার মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে ফাইনালে...
সভাপতি জুয়েল সম্পাদক টিপু , চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন
চৌগাছা (যশোর): যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন খলিলুর রহমান জুয়েল এবং...
শরীরচর্চা থেকে মানবিকতার প্রত্যয়, এগিয়ে চলছে ‘প্রভাত ফেরী’
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই মাগুরার শালিখা ইকোপার্কে শুরু হয় একদল মানুষের পদচারণা। কারও হাতে নেই ব্যস্ততার তাড়া, নেই...
মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন...













