স্টাফ রিপোর্টার : কোতয়ালি মডেল থানা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত রহমান আলী গাজীর ছেলে মুন্না গাজী,সদর উপজেলার বিরামপুর পশ্চিম পাড়ার দূর্গাপদ বিশ্বাসের ছেলে দীপংকর বিশ্বাস ও একই এলাকার বাসু দেব ঘোষের ছেলে সুদেব ঘোষ। এ ঘটনায় মাদক আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। কোতয়ালি মডেল থানা পুলিশ সোমবার ১ জুন বিকেলে শহরের রেলষ্টেশন সংলগ্ন এলাকা প্রাইভেট মাইক্রোবাস ষ্ট্যান্ডের একটি সেলুনের সামনে থেকে মুন্ন্ গাজীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার দেখায়। অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ১ জুন সন্ধ্যারাত পৌনে ৮ টায় বিরামপুর তালতলা ঘাট নদীর পাড় রাজা খোড়ার ফাঁকা জমির উপর থেকে দীপংকরকে ১৫পিস ইয়াবা ও ২ পুরিয়া গাঁজা ও সুদেব ঘোষকে ৫পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...













