সাতক্ষীরা প্রতিনিধি ঃ বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। রোববার রাতে উপজেলার সোনাবাড়িয়া সীমান্তের গায়েনপাড়া গ্রামের একটি রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছে। আটককৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অশকনগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল নইমের ছেলে আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও তাদের মেয়ে রুম্পা খাতুন (১৫)। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে অবৈধভাবে কিছু মানুষ দেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক টহল দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের গায়েনপাড়া গ্রামের সুজন খান এর বসত বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপর থেকে উক্ত তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাস পোর্ট আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













