মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বুধবার সন্ধ্যা রাতে উপজেলার নাটিমা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাক-বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। এসময় বাড়িঘর ভাংচুর ও চাতালে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পুশিশ একজনকে আটক করেছে। এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ,সন্ধ্যার সময় নাটিমা গ্রামের আওয়ামীলীগের কর্মী মোমিন ও ইমরান ঘোষপাড়ায় নির্বাচনী পোষ্টার ও লিফলেট বিতরনের সময় ওই গ্রামের আনারের ছেলে বাবুল ও শরিফুলের সাথে কথা কাটাকাটি হয়। পরে মোমিন ও ইমরান দলবল নিয়ে বাবুলকে মারধোর করে। এ সময় খবর পেয়ে বাবুলের পরিবারের লোকজন মোমিন ও ইমরানের উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় মোমিন,ইমরান ও বাবুলকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে মোমিনের পক্ষের লোকজন বাবুলের বাড়িঘর ভাংচুর করে এবং শরিফুলের চাতালে অগ্নি সংযোগ করে। এ বিষয়ে মোমিনের পক্ষ থেকে ১০/১২ জনকে আসামী করে মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-৪৪ তারিখ-২৮/১০/২১ইং। স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান জানান,আহতরা শরিফুল ও বাবুলের কাছে লিফলেট বিতরনের সময় গ্রামের বাইরে ভোট দেবে না বল্লে বাক-বিতন্ডা বাধে। এর থেকে ঘটনার সূত্রপাত হয়। সে আরো জানায় আহতদেরকে সে নিজে হাসপাতালে নিয়ে গেছে। নাটিমা গ্রামের আওয়ামীলীগ নেতা ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,মোমিন ও বাবুলের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্ব আছে এই ঘটনা তারই বহিঃপ্রকাশ। নৌকার প্রার্থী আবুল কাশেম মাষ্টার বলেন, পোষ্টার টানানো নিয়ে ঘটনার সূত্রপাত, তবে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন ,এই ঘটনায় ১৪জন এজাহার নামীয় এবং ১০/১২জন অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। এজাহারভুক্ত ২নং আসামী জামির হোসেনের ছেলে আনিচকে আটক করা হয়েছে।
যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
যশোর অফিস : যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল, সরকারবিরোধী স্লোগান এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...
কেশবপুরে জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার ২, শারীরিক সম্পর্কের ঘটনাটি দেখে ফেলায় দম্পত্তিকে হত্যা
যশোর অফিস : শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ও অন্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই হত্যা করা হয়েছে স্বামী ও স্ত্রীকে। ঘটনার পরে...
যশোর জেনারেল হাসপাতালে রোগীর সোনার চেইন ছিনতাইয়ের চেষ্টা, টাকা উদ্ধার নারী আটক
যশোর অফিস : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক...
সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার
যশোর অফিস : বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের...
যশোরে পাঁচফোড়ন রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা
যশোর অফিস : যশোরের পাঁচফোড়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, মশা-মাছির উপদ্রব, অপরিচ্ছন্নতা ও একই ফ্রিজে রান্না করা খাবার এবং কাঁচা মাংস সংরক্ষণের...














