চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আহত আকাশের চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসী ও তার পরিবার। আহত আকাশ পৌরসভার ২ নং ওয়ার্ড পাচনামনার বাসিন্দা পেশায় ভ্যানচালক মোঃ মশিয়ার রহমানের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। গত শনিবার (১৬ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া আকাশকে প্রথমে যশোর সদর হাসলাতালে পাঠানো হয়। এরপর খুলনা আইসিইউ, এবং অবস্থার অবনতি দেখা দিলে গত কয়েকদিন আগে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। কর্তব্যরত ডাক্তার বলেন, রোগীর অবস্থা গুরুতর। বুকে ও মুখে বেশি আঘাত পেয়েছে, মুখে মাত্র ২-৩ টা দাত রয়েছে এবং কবে জ্ঞান ফিরবে সঠিক বলা যাচ্ছে না। হাসপাতালে কাছে থাকা রোগীর নানা ও শাশুড়ী বলেন, খুলনা আইসিউ’তে থাকাকালীন আকাশের মায়ের গহনা বিক্রি করে ৬০,০০০ টাকা দিয়ে চিকিৎসা অব্যহত রাখা হয়। এবং পরিবার থেকে আর কোনোভাবেই অর্থ সংগ্রহ সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রতিবেশী বকুল হোসেন বলেন,”চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন যা তার পরিবারের পে যোগাড় করা সম্ভব নয়। এলাকাবাসির সহযোগিতায় গত কয়েকদিন আগে ১০,০০০ টাকা এবং গতকাল ৫,০০০ টাকা সংগ্রহ করে পাঠিয়েছি। কিন্তু সুচিকিৎসার জন্য এই টাকা যথেষ্ট নয়। তিনি বলেন এলাকাবাসীর একজন হয়ে সকল সাধারণ মানুষ ও সরকারি-বেসরকারী সংস্থা এবং জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি। হতে পারে আপনাদের সহযোগিতার বেচে যেতে পারে আকাশের জীবন। যারা সাহায্য করতে চান সরাসরি এই নাম্বারে ০১৩১৬৯১৯৮৩৬ যোগাযোগ করুন।”
অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক...
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
খুলনা ব্যুরো : খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন
কবিরকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর)
সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনের তার...
যশোরে জাতীয় যুব দিবস উদযাপন
যশোর প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অধিদপ্তরের...
বাঘারপাড়া কলেজের মেহগনি গাছের ডাল কাটা হয়েছে বিধি মেনেই খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলার...
যশোর অফিস : যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের খেলার মাঠে ফুটবলসহ অন্যান্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে মেহগনি গাছের ডালপালা কর্তন করা হয়েছে। কলেজের গভর্নিং বডির...
যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
যশোর অফিস :যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব...














