নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পলাশ মাহমুদ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চেয়ারম্যান প্রার্থী ও ছাত্রলীগ নেতাসহ ২২ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত পলাশের মা পলি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন। গত ২৫ অক্টোবর রাতে উপজেলার চরমল্লিকপুর গ্রামে পলাশকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত পলাশ (৩২) ওই গ্রামের খোকন শেখের ছেলে। পলাশ ফল ব্যবসায়ী ছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মল্লিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ও রাজনৈতিক বিরোধের জেরে পলাশকে হত্যা করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে দোয়া মল্লিকপুর গ্রামের মো. শাহিদুর রহমানকে। তিনি গতবার মল্লিকপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তার অন্য দুই ভাই মো. শরিফুল ইসলাম ও মনিরুল ইসলামও আসামি হয়েছেন। এ ছাড়া লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সজিব মুসল্লিকে আসামি করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা জানান, এখানো কেউ আটক হয়নি। সবাই পালিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...













