কামরুজামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মোঃ আতিয়ার রহমানের ডিলারশীপ স্থগিত করেছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে অত্র দৈনিকে তথ্য বিত্তিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস তদন্তের উদ্যোগ গ্রহন করেন। এর আগে পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের ১১ জন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের জনসভায় যোগ না দেওয়ায় তাদের কার্ড ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন। তদন্ত করে অভিযোগরে সত্যতা পায় তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার শুনানি শেষে ডিলার আতিয়ার রহমানের ডিলারশীপ স্থগিত করে উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন জানান। তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে ডিলার আতিয়ার রহমানের কার্যক্রম স্থগিত রেখেছি। তদন্ত রিপোর্ট জমা হলে স্থায়ী ভাবে ডিলারশীপ বাতিল করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













