স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০২নভেম্বর) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটক আসামিরা হচ্ছে, শার্শা উপজেলার বাগ আঁচড়া ইউনিয়নের জয়নাল আবেদীনের পুত্র ইউসুফ আলী (৩১), একই থানার বাইকোলা গ্রামের কাউছার আলীর পুত্র ফজলুল হক (২৮), সনাতনকাটি গ্রামের মৃত আনছার আলীর পুত্র আব্দুল আলিম (২৬) ও সুজন (২৭), বাগআঁচড়া ইউনিয়নের বেলতলা গ্রামের মৃত নুর হোসেনের পুত্র আমির আলী (২৪), ইছাপুর গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র জব্বার আলী (৩০), উলাশী ইউনিয়ন কন্যাদাহ গ্রামের সিরাজুল (৩৪), উলাশী ইউনিয়নের শালতা গ্রামের ওহাব আলীর পুত্র রাসেল হোসেন (২৫), বাগ আঁচড়া ইউনিয়নের কালিয়ানি গ্রামের মতির পুত্র জাহাঙ্গীর আলম (৩০), ইছাপুর গ্রামের মৃত মোক্তার আলীর মেয়ে নুরবানু (৩২, ইছাপুর গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী ময়না খাতুন ও বাগ আঁচড়া ইউনিয়নের নুরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন। পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের (আটককৃত) যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














