স্টাফ রিপোর্টার : যশোরে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলার শ্রমিক ও মালিক সমিতি যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে শুক্রবার সকাল থেকেই এসব রুটে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরণের বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বুধবার রাতে হঠাৎ করেই ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি ১৫ টাকা দাম বৃদ্ধি করে সরকার। এতে ৬৫ টাকার ডিজেল ও কেরোসিনের দাম দাঁড়িয়েছে ৮০ টাকায়। যার প্রতিবাদেই শুরু হয়েছে অনির্দিষ্টকালের এ ধর্মঘট। যশোর পরিবহন সংস্থা শ্রমিক সমিতির জৈষ্ঠ্য সহসভাপতি মো. আবু হাসান বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন মূল্য বৃদ্ধির ঘটনা নজিরবিহীন। একসাথে ডিজেল, কেরোসিন ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যর মূল্যও উর্ধ্বগতি। আমরাতো আর সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারিনা। তাই বাধ্য হয়েই পরিবহন চালানো বন্ধ করে দেয়া হয়েছে। যতদিন পর্যন্ত আগের দামে ফিরিয়ে দেয়া না হবে, আমরা ধর্মঘট চালিয়ে যাবো। এদিকে জরুরী কাজে ঢাকাসহ বিভিন্ন স্থানের উদ্দেশ্যে রওয়ানা দিয়েই গন্তব্যে পেঁছানো নিয়ে বিপাকে পড়তে হয়েছে হাজারো সাধারণ মানুষকে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














