দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। সমন্বিত ব্যবস্থপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পেন আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আল আমিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার খান ডলি,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাহিদ হাসান, প্রেসকাবের সাবেক সভাপতি এইচ এম ফোরকান সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপকারভোগি কৃষক । প্রধান বক্তা হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহম্মেদ বলেন, উপজেলায় কৃষিকাজকে সহ করার লক্ষ্যে সরকার উপজেলায় কৃষকের মাঝে ৭০% ভর্তুকিতে ২ কোটি টাকা ব্যায়ে ৭টি হারভেস্টার মেশিন উপজেলা কৃষি সম্প্রসান অধিদপ্তর দশমিনার মাধ্যমে কৃষকের মাঝে বিতরন করেন। এতে করে কৃষকের সহজ লভ্যে (ধান,গম,সয়াবিন) কাটা,মাড়াই ও ঝাড়াই করা সম্ভব। তিনি আরো বলেন এ মেশিন ১ ঘন্টায় এক একর জমির ধান কাটতে পারবে এবং এতে খরচ হবে ৩-৪ হাজার টাকা যা আগে কৃষকের খরচ হতো ১১-১২ হাজার টাকা।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













