আক্তার হোসেন স্টাফ রিপোর্টার : কেশবপুরে আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হাসানপুর বাজারে নালিশী জমিতে দোকানঘর নির্মানের কাজ করার অভিযোগ পাওয়া গেছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে । আদালতে মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হাসানপুর মৌজার হাসানপুর বাজারে অবস্থিত এস-এ খং ৯৮ ও আর এস খং ১৬৫ এর এস এ দাগ ৯৬৬ ও আর এস দাগের ৬৯৪ দাগের ৩৯ শতক জমির মধ্যে ২২.৪০ শতক জমি নিয়ে মালবার ১নং বাদী হাসানপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ইকবাল হোসেন গংদের সাথে বিবাদী একই উপজেলার বুড়িহাটি গ্রামের মৃত তুবান সরদারের ছেলে ১নং বিবাদী মোক্তার আলী গংদের সাথে দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জোর করে দখলের চেষ্টার অভিযোগ এনে বাদী ইকবাল হোসেন গং গত ৪ নভেম্বর২০২১ তারিখ ১ নং বিবাদী মোক্তার আলসিহ ১৫ জনের নাম উল্লেখ করে যশোর দেওয়ানী সহকারী জজ (কেশবপুর) আদালতে একটি মামলা করেন । যার মামলা নং-৫৬৯/২১। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে শোকজ জারি করেন এবং ঐ সাথে নালিশী জমিতে সকল প্রকার কাজ বন্ধের নির্দেন দেন। এদিকে আদালতের নির্দেশ উপেক্ষা করে গত রবি ও সোমবার জোর করে বিবাদী গং উক্ত বিরোধপূর্ন জমিতে জোর করে দোকানঘর নির্মান কাজ করতে থাকলে সোমবার (০৮-১১-২১) দুপুরে আদালত কর্র্তৃপক্ষ শোকজের নোটিশ জারি করতে এসে উক্ত নালিশী জায়গায় দোকান ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হয়ে জবাবদানের নির্দেশ দেন বিবাদী পক্ষকে। কিন্তু বিবাদী গং আদালতের নির্দেশ অমান্য করে মঙ্গলবার ফের ঐ নালিশী জমিতে জোর করে দোকান ঘর নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে বলে জনা গেছে। মামলার বাদী ইকবাল হোসেন বলেন, আদালতের লোকজন কাজ বন্ধ করে দেওয়ার পরও পুনরায় তারা নালিশী জমির উপর কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। মামলার বিবাদী মোক্তার আলীর ভাইপো মনিরুল ইসলাম জানান, ক্রয় সূত্রে দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে উক্ত সম্পত্তি তাদের দখলে আছে। তাছাড়া আদালতের রায় পেয়েই তারা দোকানঘর নির্মানের কাজ শুরু করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














