আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঢাকুরিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বরপ্রার্থী মোছাঃ সোনিয়া বেগম কর্মী-সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন । তিনি হাট-বাজারে চায়ের দোকান, হোটেলসহ সব জায়গায় মানুষের কাছে ভোট চাচ্ছেন। বাদ পড়ছে না গ্রাম-মহল্লার দোকান ও নারী-পুরুষের গাল-পল্পের আসর। মোছাঃ সোনিয়া বেগম বলেন, আমি আশা করি জনগণ আমাকে বক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের মাদকমুক্ত পরিবেশ গঠন, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বাল্যবিয়ে প্রতিরোধ ব্যবস্থা, বিধবা, বয়স্কভাতা প্রদানসহ বিপদে-আপদে জনগণের পাশে দাঁড়াবো। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি ঢাকুরিয়া গ্রামের ইকবাল হোসেরে স্ত্রী। ঢাকুরিয়া গ্রামের আব্দুল আলীম ও সিদ্দিকুর রহমান বলেন, সোনিয়া বেগম একজন সৎ, যোগ্য ও কর্মট। তিনি নতুন প্রার্থী হলেও এলাকায় তার ব্যাপক সাড়া পড়েছে। আশা করি, আমাদের প্রার্থী নির্বাচনে বিজয় লাভ করবেন।
Home
যশোর স্পেশাল ঢাকুরিয়ায় নির্বাচনী প্রচারণায় দ্বারে দ্বারে ঘুরছেন সংরক্ষিত আসনের মেম্বরপ্রার্থী সোনিয়া বেগম
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














