রাহাত আলী, স্টাফ রিপোর্টার, মণিরামপুর : কারো চাপে নয়, বিএনপি দলীয় নির্দেশনা ও আনুগত্য মেনে নির্বাচন থেকে সরে দাড়ালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মাহাবুর রহমান। তিনি যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানপদে নির্বাচন করছিলেন। রোববার বিকেলে মনিরামপুর প্রেসকাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। একাধিক প্রার্থী থাকায় দলীয় ভাবমূর্তী ক্ষুন্ন না হয়, সে কারনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বিএনপি নীতিনির্ধারনী মহলের সিদ্ধান্ত মোতাবেক দল নির্বাচনে অংশ নিচ্ছে না। কারো চাপে নয় একদিকে দলীয় নির্দেশনা অপরদিকে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ না হওয়ার শংকায় তিনি নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। একই সাথে তিনি বিএনপির সকল প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাড়িয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে আগামীর আন্দোলন-সংগ্রামে ঝাপিয়ে পড়ার প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক বিল্লাল হোসেন প্রমূখ।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














