বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প, “স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ঝঊওচ)” ট্রান্স-০২ প্রকল্পের আওতায় “কমিউনিটি মোবিলাইজেশন সভা” ঢাকা আহ্ছানিয়া মিশনের টিভিইটি সেক্টরের যশোরস্থ আহ্ছানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, “পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)”-এর আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। সভাটি ১৭ই নভেম্বর, ২০২১ইং তারিখে নড়াইল জেলা পরিষদের মিটিং কক্ষে আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব অমিত দাস, আহ্ছানিয়া মিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হুদা, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, ভিটিআই এর অন্যান্য কর্মকতা এবং গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীগণ। বিনামূল্যে এ প্রকল্পের প্রশিক্ষণ সংক্রান্ত সকল তথ্য উপস্থাপণ করেন কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব অমিত দাস, তিনি বলেন ঝঊওচ এর মূল উদ্দেশ্য হল বাংলাদেশের শিল্পখাতসমূহের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা ও টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করা। বেকার ও আংশিক কাজে নিয়োজিত, চাকুরী বা কর্মসংস্থানে আগ্রহী যুব ও যুবমহিলা, পিছিয়ে পড়া নারী, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র জনগোষ্ঠী, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি এ প্রকল্পে অংশগ্রহণ করতে পারে। ভর্তির যোগ্যতা নূন্যতম ৫ম শ্রেণী পাশ ও বয়স ১৫ থেকে ৪০ বছর পর্যন্ত। নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রশিক্ষণ, আবাসিকে থাকা, তিন বেলা খাবার ও দুই বেলা নাস্তা সকল কিছুই বিনামূল্যে প্রদান করা হয়। নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে ০৩ মাসের প্রশিক্ষণ শেষে ঢাকা আহ্ছানিয়া মিশন ভিটিআই দেশের বিভিন্ন ছোট বড় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কিংবা নিজ উদ্যোগে ব্যবসা করার জন্য পুঁজির ব্যবস্থায় সহযোগীতার মাধ্যমে কর্মসংস্থাপনের নিশ্চিত করে। এছাড়াও তিনি বলেন প্রশিক্ষণের সময় শিল্প-কারখানা পরিদর্শন ও সেখানে ইন্টার্ণশীপ করানো হয়। বক্তব্য শেষে তিনি বলেন, বর্তমান বাজারে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু প্রয়োজন অনুযায়ী সেই কর্মী নেই। সেজন্য কাজ শিখে তা নিজের কল্যানে বাস্তবে রুপদান করে নিজের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বয়ে আনতে পারবেন ও দেশের উন্নয়নের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আহ্ছানিয়া মিশন পলিটেকনিকের অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হুদা তার বক্তব্যে সকলের প্রতি কারিগরি শিক্ষার মাধ্যমে বেকার সমস্যার সমাধানের গুরুত্ব তুলে ধরেন ও উৎসাহ প্রদান করেন প্রশিক্ষণে অংশ নিতে। এলাকার জনপ্রতিনিধি তার বক্তব্যে বলেন সরকারের এ প্রকল্পের মাধম্যে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব। সকলের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে উপস্থিতিগণদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন প্রতিষ্ঠানের কেন্দ্রীয় ব্যবস্থাপক। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














