চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ রাত দিন মাটিতে গড়াগড়ি দেয়া শারীরিক প্রতিবন্ধী সুমন অবশেষে একটি হুইল চেয়ার পেলেন। বিভিন্ন পত্র পত্রিকায় প্রতিবন্ধী সুমনের একটি হুইল চেয়ারের দরকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন সুমনের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন। মাননীয় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সহযোগিতায় নির্দেশনায় সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কাফী বিন কবির ছুটে যান উপজেলার জগন্নাথপুর গ্রামে সুমনের বাড়িতে। সেখানে উপস্থিত হয়ে সরকারী বরাদ্দকৃত হুইল চেয়ারটি তাকে প্রদান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় সুমনের পিতা ফেরেগুল ও মা শেফালী খাতুন কান্নায় ভেঙ্গে পড়েন। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। উপস্থিত নেতৃবৃন্দ দরিদ্র পরিবারের আবেগে চোখেন পানি সংবরণ করতে পারিনি। এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির ওই পরিবারের খোঁজখবর নেন। উপহার দেবার পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে কিছু অর্থও প্রদান করেন। প্রেসকাব সভাপতি আলমগীর মতিন চৌধুরীও কিছু অর্থ প্রদান করেন। এ সময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশিতিয়াক রেজা, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, প্রেসকাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সুমনের পিতা ফেরেগুল হোসেন ও মা শেফালী খাতুন প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ ২০ বছর ধরে তাদের ছেলে সুমন (২০) কখনও কোলে পিঠে কখনও মাটিতে গড়িয়ে বেড়ে উঠে। ছোট বেলাতে তাকে কোলে রেখেছি কিন্তু এখন বড় হওয়ায় কোলে রাখা যায়না। হুইল চেয়ার পেয়ে তারা এ সময় নির্বাহী অফিসার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, সাংবাদিক ভাইদের মাধ্যমে সুমনের খবরটি আমরা জানতে পারি। বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে হুইল চেয়ারের ব্যবস্থা হয়। তাঁর নির্দেশে আমরা সুমনের বাড়ীতে এসে হুইল চেয়ার প্রদান করি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















