ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ায় পরকীয়ায় আসক্ত যৌতুক লোভী এক পাষন্ড এনজিও কর্মীর নির্যাতন সইতে না পেরে আদালতের দ্বারস্ত হয়েছে শান্তি লতা দাস নামের দু‘সন্তানের জননী। এ নিয়ে থানায় ও আদালতে পৃথক দুটি মামলা করে এখন মিথ্যা মামলা ও নানা হুমকির মধ্যে দিন কাটছে তার। মামলার বিবরণ ও ভূক্তভোগী শান্তি লতার পরিবার সূত্রে জানা যায়, ২০০৭সালে উপজেলার শোভনা দাস পাড়া এলাকার মৃত ভদ্রকান্ত দাসের মেয়ে শান্তি লতা দাসের আরাজী ডুমুরিয়া দাস পাড়ার সুনিল দাসের ছেলে ভোলানাথ দাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর তাদের কোল জুড়ে আসে তনুশ্রী (৯) ও চয়নিকা দাস (২)। কিন্তু চাকুরীজীবি এনজিও কর্মী স্বামীর পরকীয়ায় দুরে সরিয়ে দেয় স্ত্রী-সন্তানদের। পাশাপাশি তার উপর নেমে আসে অমানুষিক শারিরীক ও মানুষিক নির্যাতন। সাথে যৌতুকের থাবা। ভেসে যায় পরিবারের সকল সুখ। উপায়ন্ত না পেয়ে শান্তি লতা দাস নিজেই বাদী হয়ে থানা ও আদালতে পৃথক দুটি মামলা করেন। কিন্তু তাতেও থেমে নেই নির্যাতন। জেল-হাজত থেকে মুক্তি পেয়ে ভোলানাথ দাস শান্তি লতা দাসসহ পরিবারের অনেককে জড়িয়ে আদালতে একটি পাল্টা মামলা দায়ের করেন। এছাড়া মামলা তুলে নিতে নানা ভয়ভীতি ও হুমকী দিচ্ছে বলে জানান তিনি। এখন বিচারের আশায় অপোর প্রহর ও অসহায় বিধবা মায়ের সংসারে অতি বোঝা হয়ে আছেন তিনি। আদালত সুবিচার করবে এমন অপোয় রয়েছে পরিবারটি। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, আমরা অনেকবার চেষ্টা করেছি পরিবারটিকে এক করার জন্য। কিন্তু উভয়ের মধ্যে সারাণ মনোমালিন্য থাকায় আমরা ব্যর্থ হয়েছি।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














