ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ায় আবারও ইউপি নির্বাচন। উপজেলার মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দু‘প্রতিদ্বর্ন্বী প্রার্থী (চাচা ভাইপো) সমভোট পাওয়ায় আগামী ২৪নভেম্বর পূর্ণরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবু বকর সিদ্দিক স্বারিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ১১নভেম্বর ইউপি নির্বাচনে মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আহম্মদ আলী সরদার (তালা) ও ইউনুস সরদার (মোরগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সমভোট পান। যে কারনে ওই ওয়ার্ডে আগামী ২৪নভেম্বর পূর্ণরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আহম্মদ আলী সরদার ও ইউনুছ আলী সরদার আপন চাচা ভাইপো।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














