লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট সংলগ্ন এলাকায় চলছে যেন নৌকা প্রতিকের উৎসব। এ উৎসব চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতিক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের। বুধবার(২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌকা প্রতিক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের উল্লাস চোখে পড়লো। দলীয় নেতা-কর্মীসহ হাজারো নারী-পুরুষ ও শিশুরা প্রচন্ড রোদ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা কালনাঘাটে পছন্দের প্রার্থী আসার অপেক্ষায় থাকার পর তাদের সাথে দেখা মিললো কাশিপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী মোঃ মতিয়ার রহমানের (নৌকা প্রতিক) এবং লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নাজমিন বেগম এর। সূত্র জানায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গত ২০ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলের প্রার্থী মনোনয়ন সংক্রান্ত চিঠি হাতে নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে কালনাঘাটে পৌঁছান মোঃ মতিয়ার রহমান ও নাজমিন বেগম। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের হাতে তখন হরেক রকমের কাঁচা ফুলের মালা ও ফুলের তোড়া। রয়েছে সমর্থকদের নিজস্ব আয়োজনে টাকার মালাও। চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মনে যেন প্রানভারা উচ্ছাস। সকলেই যেন নতুন উদ্দীপনা নিয়ে নদীরঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন। নৌকা প্রতিকের চিঠি নিয়ে প্রিয় প্রার্থী এলাকায় কখন ঢুকবেন। মোঃ মতিয়ার রহমান লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান। দলের নিবেদিত প্রাণ। এখানে দলের প্রাণ পুরুষ বলেও অবিহিত করেন দলের নেতা-কর্মীরা। মোঃ মতিয়ার রহমান কালনাঘাটে পথসভায় বলেন, দলের সভাপতি ও মানবতার মা শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়েছেন মানুষের আরো বেশি সেবা করবার জন্য। দলের নেতা-কর্মী ও সমর্থকদের চেষ্টায় আবারো চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। প্রচন্ড রোদ উপেক্ষা করে কালনাঘাটে প্রিয় প্রার্থী নাজমিন বেগম এর অপেক্ষায় ছিলেন শত শত নারী ও শিশু। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নাজনীন বেগম লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ বদর খন্দকারের স্ত্রী। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মোঃ বদর খন্দকার কে প্রতিপক্ষরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত বদর খন্দকারের শিশু পুত্র ও কণ্যা সন্তান রয়েছে। স্বামী খুন হবার পর থেকে গ্রাম্যদলে নেতৃত্বসহ রাজনীতিতে নাম লেখান নাজমিন বেগম। তিনি কালনাঘাটে পথসভায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নারী নেতৃত্বকে সম্মান জানান। আর তাই তিনি আমাকে নৌকা প্রতিক দিয়েছেন। আজ আমার সন্তানরা এতিম। মানবতার মা শেখ হাসিনা এতিমদের পাশে দাঁড়িয়েছেন। আসন্ন নির্বাচনে সকলে মিলে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। সবার সহযোগিতা পেলে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্নাসহ দলীয় নেতা ও গ্রাম্যপ্রধানরা।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














