ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া ॥ চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে এক ইঞ্জিন ভ্যান চালক মারা গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা সাতীরা মহাসড়কের বেতাগ্রাম কালভার্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খর্ণিয়া হাইওয়ে থানার পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানায়, সাতীরা সদর থানার কামালনগর গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরদারের পুত্র রবিউল ইসলাম সরদার(২৮) দুপুরের দিকে তার ইঞ্জিন চালিত ভ্যান যোগে মুরগী নিয়ে চুকনগর বাজার অভিমুখে আসছিলেন। কিন্তু তার ভ্যানটি দ্রুতগতি সম্পন্ন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি দেয়। ভ্যানের সাথে চালকও ছিটকে পড়লে ভ্যানের হ্যান্ডেল তার মুখের চোয়াল ভেদ করে মাথার ভিতরে প্রবেশ করে। এতে তার মাথা দিয়ে প্রচন্ড রক্তরণে ঘটনাস্থলেই মৃত হয়। এরির্পোট লেখা পর্যন্ত লাশ খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে ছিল।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














