মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামের মুস্তাফিজুর রহমানের খাঁচায় ধরা পড়েছে মেছো বাঘ। শুক্রবার দিবাগত রাতে অনার্স পড়ুয়া মুস্তাফিজের খাঁচায় ধরা পড়ে বিরল আকৃতির এই মেছো বাঘটি। মুস্তাফিজ মাওলানা গোলাম মোস্তফার ছেলে। এটাকে সাধারণত পিস ক্যাট বলা হয়। যার উচ্চতা দেড় ফুট এবং ওজন ১৫/১৬ কেজী বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাসির উদ্দিন সরকার। সুত্র জানায়, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে এলাকার হাস-মুরগি ও ছাগল খেয়ে যাচ্ছে। কিসে খায় এটা কেউ জানতো না। এলাকাবাসী হাস-মুরগি ও ছাগল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। বনবিড়ালে গৃহ পালিত পশুর খাচ্ছে এমনটা মনে করে এটা ধরার জন্য মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ফাইনাল বর্ষের ছাত্র মুস্তাফিজুর রহমান বাঁশ ও কাঁঠ দিয়ে তৈরী করে একটি খাঁচা। খাঁচার মধ্যে একটি মুরগি দিয়ে শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ীর আঙ্গিনায় খাঁচাটি পেতে রাখে মুস্তাফিজ। এদিন দিবাগত রাতে ভোরের দিকে কিছু একটা খাঁচায় বেঁধেছে ভেবে খাঁচার কাছে আসে। এসে দেখে মেছো বাঘ। পরে বন বিভাগকে খবর দেয় এলাকাবাসী। এ বিষয়ে সামাজিক বনায়ন ও নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রের (জেলা রেন্স) কর্মকর্তা তপেন্দ্রনাথ সরকার জানান, সংবাদ পেয়ে স্টাফদের ঘটনাস্থলে পাঠিয়েছি। মহম্মদপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসে মেছো বাঘটির পরিক্ষা-নিরিক্ষা চলছে। উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














