প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারন সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিট অফিস মিলনায়তনে পবিত্র কোরাআন ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। সভায় সভাপত্বি করেন ইউনিট ও জেলা পরিষদ, যশোরের সম্মানিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ইউনিটের সম্মানিত সেক্রেটারী জাহিদ হাসান টুকুন সভায় বিগত বছরের কার্য়বিবরনী পাঠ,২০২১ সালের ইউনিটের বার্ষিক প্রতিবেদন,চলতি বছরের আয় ও ব্যয় এবং ২০২২ সালের ইউনিটের সম্ভাব্য বাজেট (জানুয়ায়ী ও ডিসেম্বর) উপস্থাপন করলে সর্ব সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সভায় সেক্রেটারী করোনাকালীন সময়ে ইউনিটের উদ্যোগে যুব স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম, রান্না করা খাবার বিতরন, জনসচেতনতা জন্য জেলার সকল পর্যায়ে মাইকিং, মাস্ক বিতরন, করোনা আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবা, করোনা কারনে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন সহ নানাবিধ কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়িত হয়েছে বলে বিস্তারিত তুলে ধরেন এবং কাজ গুলো আরো সুন্দর ভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। ইউনিটে সুযোগ্য চেয়ারম্যান বর্তমানের মত ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের দুঃখ দূর্দশা লাঘবের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউনিটের সুযোগ্য ভাইস চেয়ারম্যান ও বীরমুক্তি যোদ্ধা রাজেক আহমেদ, সম্মানিত কার্যনির্বাহী সদস্য খন্দকার মাহফুজুল হক ফারুক,এ্যাড, গাজী আব্দুল কাদের, আহসান হাবীব চৌধুরী ও তনুজা রহমান মায়া।আরোও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত আজীন সদস্যগন, যুব স্বেচ্ছাসেবক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের সম্মানিত জুনিয়র সহকারী পরিচালক গৌর চন্দ্র বিশ্বাস।
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ
সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার...
ডুমুরিয়ায় মাদক বিরোধী পৃথক অভিযানে মদ-ইয়াবাসহ আটক-২
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক অভিযানে তাদেরকে...
ফকিরহাটে দিবা কফি হাউজ অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন “রাজনীতি কোন পেশা নয়, মানুষের সেবা”:...
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে "দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট"। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও...
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মোঃ দেলোয়ার হোসেন বলেছেন দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরুণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয়...
যশোরে চাঁদা না দেওয়ায় ট্রাকচালককে হাতুড়িপেটা, ৪৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
যশোর অফিস : যশোরে চাঁদা না দেওয়ায় সুজন (২৫) নামে এক ট্রাকচালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। এ সময় তাঁর...














