কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে, নিষিদ্ধ ঘোষিত ১৮০পিচ ইয়াবা ট্যাবলেট, নগদ সাড়ে ৫হাজার টাকা ও একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী বাপ্পিকে(২০) আটক করেছে নড়াগাতি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ডিসেম্বর) রাতে নড়াগাতি থানার সাব ইন্সপেক্টর নাজমুল হাচানের নেতৃত্বে বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে বাপ্পিকে আটক করা হয়। আটককৃত আসামি বাপ্পি ডুমুরিয়া গ্রামের আলতাফ মোল্লার ছেলে। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোছাঃ রোকসানা খাতুন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়েরের পর আসামীকে নড়াইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














