ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া ঃ ডুমুরিয়ায় এক ইউপি মেম্বরের নির্দেশে অসহায় দু’প্রতিবন্ধী মেয়েকে মারপিট ও মৎস্য ঘেরে হামলার ঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হয়েছে রশিদা বেগম নামের এক বিধবা মা। গত সোমবার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নে খাগড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, খাগড়াবুনিয়া গ্রামস্থ মৃত গণি গাজীর বিধবা স্ত্রী রশিদা বেগম (৫০) তার প্রতিবন্ধী দু’কুমারী কন্যা জায়েদা খাতুন (৩০) ও শাহিদা খাতুন (২৫) কে নিয়ে খাগড়াবুনিয়া পুরাতন খেয়াঘাটের পাশে নদী ভরাটি একখন্ড খাসজমিতে বসবাস ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। এমতবস্থায় ওই জমি জবর দখল ও ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদ করতে ইউপি সদস্য প্রসাদ মন্ডলের নির্দেশে স্থানীয় আবুল কালাম আজাদ,পিযুষ মন্ডল,নিত্যানন্দ মন্ডলসহ ৫/৬জন ঘটনার দিন সকালে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে প্রতিবন্ধী জায়েদা,শাহিদা ও তার মা রশিদা বেগমকে মারপিট ও মৎস্য ঘের জবর দখলের পাঁয়তারা চালানো হয়। এব্যাপারে ইউপি সদস্য প্রসাদ মন্ডল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ওবাইদুর রহমান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














