স্বীকৃতি ও বেতনের দাবি মনিরামপুরে রাস্তায় ৩০০ অটিস্টিক স্কুল শিক কর্মচারী

0
366

স্টাফ রিপোর্টার : স্বীকৃত ও বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের তিন শতাধিক শিক-কর্মচারী। সোমবার (১৩ ডিসেম্বর) ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলে ১১ দফা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মণিরামপুর উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সমাবেশ করেন শিকেরা। পরে ইউএনও এবং সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেন তারা। এর আগে জাতীয় প্রতিবন্ধী দিবস উপলে তারা র‌্যালি ও আলোচনা সভা করেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক সমিতি মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের ১১ দফা দাবিগুলো হল: অনলাইনে আবেদন করা সব প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও বাস্তবায়ন করতে হবে, নিয়োগের দিন থেকে শিকদের বেতন ভাতা দিতে হবে, সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধী বান্ধব ভবন স্থাপন করতে হবে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ফিজিওথেরাপির সরঞ্জাম সরবরাহ করতে হবে, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক কর্মচারীদের করোনাকালীন ১০ হাজার টাকা অনুদান বাস্তবায়ন করতে হবে, শিার্থীদের জন্য স্বতন্ত্র পাঠ্য পুস্তক প্রণয়ন ও শিা উপকরণ দিতে হবে, শিকদের প্রশিণের ব্যবস্থা করতে হবে, শিার্থীদের কারিগরি শিা ও শেষে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, শিার্থীদের শতভাগ উপবৃত্তি ও মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক সমিতি মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক সুকান্ত ঘোষ বলেন, ২০১৪ ও ২০১৭ সালে মণিরামপুরে ২১টি অটিস্টিক স্কুল প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ২০-২৫ জন শিক কর্মচারী তখন থেকে বিনা বেতনে দায়িত্ব পালন করে আসছেন। আমাদের তিন হাজারের বেশি প্রতিবন্ধী ও অটিস্টিক শিার্থী রয়েছে। তিনি আরো বলেন, গত বছর সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোর অনলাইন আবেদন চান। আমরা জরিপ করে ১৬টি চলমান বিদ্যালয়ের কাগজপত্র জমা দিয়েছি। বিনা বেতনে আমারা তিন শতাধিক শিক কর্মচারী মানবেতর জীবন কাটাচ্ছি। আমাদের ভোগান্তির কথা প্রকাশ করতে আমরা রাস্তায় নেমেছি। মণিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি যথাযথ কর্তৃপকে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here