ধর্ষণের অভিযোগে খুলনায় ডিবি’র এসআই জাহাঙ্গীর আলম এর মামলাটি যাতে কোনভাবে প্রভাবিত না হয় সেদিকে নজর রেখে বিচার বিভাগীয় তদন্ত ও জনগুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলাটি দ্রুত বিচারের আওতায় আনা ও ধর্ষিতা নারীর পরিবারের সদস্য, বাদী ও স্বাক্ষী নিরাপত্তার দাবি জানিয়েছেন জনউদ্যোগ খুলনার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ধর্ষণ মামলার আসামী যেহেতু ডিবি পুলিশ সেহেতু এই মামলাটি পুলিশ কর্তৃক তদন্ত হলে প্রভাবিত হতে পারে সেহেতু সঠিক বিচারের স্বার্থে মামলাটি বিচার বিভাগের তদন্তের প্রয়োজন। মেয়ের সামনে মাকে ধর্ষণ এটি একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলা সেহেতু মামলাটি দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজন।
আজ সোমবার দুপুর ১ টায় জনউদ্যোগ,খুলনার উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ও দুপুর দেড়টায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এর কার্যালয়ে খুলনায় ডিবি’র এসআই জাহাঙ্গীর আলম এর মামলার সুষ্ট তদন্ত ও গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলাটি দ্রুত বিচারের আনার দাবিতে পৃথকভাবে দুটি স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী ্এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান। স্মারকলিপি পেশ কালে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি ও জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের অর্থসচিব ইসরাত আরা হিরা, মোঃ আজিজুর রহমান, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, জনউদ্যোগ যুব সেলের সাংবাদিক নেওয়াজ শিপলু প্রমুখ। নেতৃবৃন্দ স্মারকলিপিতে দাবি করেন, নগরীর হোটেলগুলোতে সার্বক্ষনিক সিসি ক্যামেরা চালু,রাতে আইন-শৃঙ্খলা বাহিনী হোটেলের কোন কক্ষে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষকে অবশ্যই সঙ্গে রাখা এবং নগরীর হোটেলগুলো নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তি















