স্টাফ রিপোর্টার : যশোর শহরের শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় হত্যা মামলার আসামি সাব্বির হোসেন (২০ ) প্রতিপক্ষের ছুরিকাঘাতে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে খুন হয়েছে। সে ওই এলাকার আকবার হোসেনের ছেলে। নিহত সাব্বিরের ভাই রাব্বি জানান, সাব্বির ঢাকায় একটি ওয়েল্ডিং এর দোকানে কাজ করে। দুই দিন আগে সাতদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। দুপুর ১২টার দিকে শংকরপুর নতুন বাসটার্মিনাল এলাকায় সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ফিরোজ আহমেদ জানান, সাব্বিরের শরীরে একাধিক স্টেপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, সাব্বির হোসেন যশোর শহরের ছোটনের মোড়ে শাওন ওরফে টুনি শাওন হত্যা মামলার আসামি। চলতি বছরের ২২ জুলাই শাওন হত্যা হলে সাব্বির পালিয়ে ঢাকায় চলে যায়। কয়েকদিন আগে সে যশোরে এসেছে। রোববার দুপুরে একই এলাকার আকবার ও সাব্বির মাইদুলের হাজী ইজিবাইক গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিলো। এসময় কয়েকজন যুবক এসে সাব্বির ও আকবারকে ডেকে নিয়ে যায়। এসময় ছুরিকাঘাত করলে আকবার পালিয়ে গেলেও সাব্বির পড়ে যায়। এখানে একাধিকবার স্টেপ করার এক পর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে তারা চলে যায়। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে বলেছেন, কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে ঘটিয়েছে তা তদন্ত চলছে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















