বটিয়াঘাটায় চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবার সম্ভাবনা রয়েছে

0
335

সুমন বিশ্বাস, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ঃ আগামী ২৬ ডিসেম্বর বটিয়াঘাটায় চতুর্থ ধাপে উপজেলার একটি মাত্র ইউনিয়ন ১নং জলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জলমা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, বিএনপি সমর্থিত আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, মটর সাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জলমা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আঃ গফুর মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমর্থিত হাতপাখা প্রতীক নিয়ে মোঃ শরিফুল ইসলাম এবং ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিদার শিকদার। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারণায় এলাকায় উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য ইতিপূর্বে এ উপজেলায় ৭ টি ইউনিয়নের মধ্যে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩টি এবং গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৩টি মোট ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ ধাপে বাকি একটি মাত্র ইউনিয়ন জলমায় নির্বাচন অনুষ্ঠিত হবায় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য নির্বাচনের তুলনায় বাড়তি ইমেজ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ইউনিয়নের চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হতে পারে বলে মন্তব্য করেছেন অনেকেই। তারা মনে করছেন নৌকা প্রতীকের প্রার্থী বিধান রায়, বিএনপি সমর্থিত আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান ও মটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান আঃ গফুর মোল্লা। তবে নির্বাচনের শেষ মুহূর্তে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা বিএনপি সমর্থিত আনারস প্রতীকের প্রার্থীর সাথে আওয়ামীলীগ নৌকা প্রতীকের প্রার্থী ও মটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।এক ভিডিও বার্তার মাধ্যমে জানা যায়, বিএনপির সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক এক মতবিনিময় সভায় বলছেন, “আমরা ৬ নং ওয়ার্ডে মহম্মদনগর এলাকার স্থানীয় স্বার্থে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন করছি। অর্থাৎ আমার বড় ভাই ৫ বারের নির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব মোঃ বাবুল হোসেনকে এ নির্বাচনে না দাঁড়িয়ে দিয়ে ৬ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আজিজ ভাইকে বিএনপি ও আওয়ামীলীগ উভয় সমন্বয়ের মাধ্যমে নির্বাচন করছি। সে দিক থেকে সমন্বয়ের কারণে জলমা ইউপি নির্বাচনে বর্তমানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছি।” বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক এর আনারস প্রতীক। অপরদিকে আ’লীগ নেতার বোগলের ইট, প্রতিপ প্রার্থীর নিকট থেকে অর্থ বাণিজ্য ও স্বজনপ্রিতী বিগত ইউপি নির্বাচনের মতো আওয়ামী মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পরাজয় ঘটলেও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন অভিজ্ঞ রাজনৈতিক পর্যবেক ও অধিকাংশ সাধারণ ভোটারেরা। সব মিলিয়ে উপজেলার একটি মাত্র নির্বাচন অনুষ্ঠিতব্য ইউনিয়ন ১নং জলমাতে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা জমে উঠেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here