পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ওয়ারেশ কায়েম সনদপ্ত্র মতার অপব্যবহার, তঞ্চকী, যোগসাজশী, বে আইনি, অকার্যকর অভিযোগ এনে গড়ইখালী ইউপির সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও মহিলা সদস্য কাজল রানী বর্মন এর নামে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৯৩৭/২১ নং মামলা দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ২৬ জানুয়ারি কাগজ পত্র দাখিলের আদেশ দিয়েছেন। মামলা সুত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউপির কুমখালী গ্রামের মৃত কৌতুক বৈদ্য তিন পুত্র মহেন্দ্র বৈদ্য, কনেক বৈদ্য ও অখিল বৈদ্যকে রেখে মারা যান। মহেন্দ্র বৈদ্য স্ত্রী শ্রীমতী বৈদ্য ও দুই কন্যা চপলা রানী এবং জ্যোৎন্সা রানীকে রেখে মারা যান। সেেেত্র জ্যোৎন্সার পুত্র জয়ন্ত এবং চপলার পুত্র সুব্রত তাদের দাদুর সমুদয় সম্পত্তির মালিক হইতেছে। চপলা ও জ্যোৎন্সা পুত্র সুব্রত এবং জয়ন্ত তাদের দাদুর ওয়ারেশ সুত্রে প্রাপ্ত সম্পত্তি তাদের দিদিমা শ্রীমতী বৈদ্যকে সনাক্তকারী রেখে ১৪/১০/১৯৮০ তারিখে ২০৫০৯ নং কোবলা দলিলে ওয়ারেশ কায়েম সনদ পত্র মারফত একই গ্রামের শরীক সূর্যকান্ত বৈদ্যের নিকট ২ একর এবং ইং ১৬/৪/৯২ তারিখে জয়ন্ড,দিদিমা শ্রীমতী , মাতা জ্যোৎন্সা একত্রে ১৬১৬ নং কোবলা দলিলে ১একর সাড়ে ১৬ শতক জমি সূর্যকান্ত বৈদ্যের পুত্র দীনেশ চন্দ্র বৈদ্যের নিকট বিক্রয় করলে সূর্যকান্ত ৮৪২/৮১-৮২ নং জমা খারিজ নামপত্তন করেন এবং সহকারী কমিশনার ভুমি পাইকগাছা অফিসে ১৫১৬/ ৭২ নং হিসাব বিবরণীতে অন্তর্ভুক্ত করে স্টেটমেন্ট সংশোধন পূর্বক শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছেন। এছাড়া ইং ১৬/৪/৯২ তারিখে জয়ন্ত এবং মাতা জ্যোৎন্সা এবং দিদিমা শ্রীমতী বক্রী ১ একর সাড়ে ১৬ শতক জমি ১৬১৭ নং কোবলা দলিলে পরিমল বৈদ্যের নিকট বিক্রয় করে নিঃসত্ত্ব হয়েন। সেখান থেকে দীর্ঘ সময় ধরে সূর্যকান্ত বৈদ্যের ওয়ারেশগন বংস পরস্পর উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন। বর্তমান সেটেলমেন্ট জরিপে ৩৫৮ নং ডিপি খতিয়ানে রেকর্ড প্রকাশিত হয়েছে। কিছু সম্পত্তি অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন ( সংশোধন) ২০১১ এর কুমখালী মৌজার “খ” গেজেটে মহেন্দ্র বৈদ্যের নাম করণে তালিকা ভূক্ত হলে সূর্যকান্ত এর ওয়ারেশগন অর্পিত সম্পত্তির বিধান অনুযায়ী নালিশী সম্পত্তি অবমুক্তির জন্য ৩০৯৯/১১ নং মামলা দায়ের করিলে যুগ্ম জেলা জজ ২য় আদালত, খুলনায় মামলাটি বদলী হইলে ১৩/৩/১৪ তারিখের আদেশে এ্যাবেট হয়। সেকারণে তারা পাইকগাছা সহকারী কমিশনার ভূমি অফিসে ১০০৯/১৫-১৬ নং নাম পত্তন কেস দাখিল করেন। কিন্ত অত্র ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস এবং মহিলা সদস্য কাজল রানী বর্মন যোগসাজসে মহেন্দ্র বৈদ নিঃ সন্তান অবস্থায় মৃত্যবরণ করেছে মর্মে একটি ওয়ারেশ কায়েম সনদ পত্র প্রদান করেন। উক্ত সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস এর আগের চেয়ারম্যান তপতোস মন্ডল তার সনদপত্রে মহেন্দ্র বৈদ এর স্ত্রী ও কন্যাদের নাম উল্লে করে সনদপত্র প্রদান করেন। আবার সাবেক মহিলা সদস্য কাজল রানী বর্মন ওয়ারেশ কায়েম সনদ পত্র যাছাইবাছাই প্রতিবেদনে স্বার করেন নি বলে জানিয়েছেন। এ ঘটনায় জমির মালিক সূর্যকান্ত বৈদ্য এর ওয়ারেশ পরিমল বৈদ্য এবং ধীমান বৈদ্য পাইকগাছা দেওয়ানী আদালতে এ মামলা দায়ের করেছেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















