বেনাপোলে চাকু পিস্তলসহ চার সন্ত্রাসী আটক

0
353

স্টাফ রিপোর্টার ॥ শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশ যশোরের বেনাপোল কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি বার্মিজ চাকু ও ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। আটককৃত সন্ত্রাসীরা হলো শার্শার পান্থপাড়ার বাবুর দুই ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) এবং বেনাপোল বড় আঁচড়া গ্রামের আজগর হোসেনের পুত্র নুরুন্নবী(২২)। ডিবির ওসি রুপণ কুমার সরকার পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহিনুর রহমান, এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেন, এএসআই আমিরুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম অভিযান চালিয় বেনাপোল কাগজপুকুর এলাকার বুশতলাগামী সড়কের পাশ থেকে সন্ত্রাসীদের আটক করে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড করতে উক্তস্থানে আলোচনায় ছিল। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here