সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট থেকে দশম শ্রেণীর পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীরা সকাল থেকে লাইনে দাড়িয়ে এ টিকা গ্রহন করেন। শিক্ষার্থীরা টিকা নিতে পেরে তারা খুশি হয়েছেন বলে জানিয়েছেন। সাতক্ষীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন জানান, আজ ২০ ডিসেম্বর প্রথম দফায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিনে ৫ শতাধিক শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলে ৩ শতাধিক শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। বাকী দুই‘শ জনকে আগামীকাল ২১ ডিসেম্বর দেয়া হবে। পর্যায়ক্রমে জেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে। তিনি আরো জানান, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৬০৫ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রায় ১২ থেকে ১৮ বছর বয়সী ৯৮ হাজার শিক্ষার্থীদের শরীরে করোনা ভাইরাস প্রতিরোধে এই টিকা প্রদান করা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














