শ্যামনগর ব্যুরো ঃ “বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও”- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুন্দরবন আদিবাসী সংস্থা (সাম্স) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও ইউকেএইড এর অর্থায়নে শ্যামনগরে আন্তজার্তিক মানবাধিকার দিবস-২০২১ পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় শ্যামনগর টু মুন্সিগঞ্জ প্রধান সড়কে র্যালি শেষে শ্যামনগর উপজেলার সামস্রে প্রধান কার্যালয়ে আদীবাসী ও দলিত নারীদের মানবাধিকার উন্নয়নে আন্তজার্তিক মানবাধিকার দিবস পালন অনুষ্ঠানে গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সামস্রে নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, সামস্রে হিতাকাক্ষী ফাদার লুইজি পাজ্জি, মাঠকর্মী তারাপদ মুন্ডা, অসিত কুমার মুন্ডা, গোবিন্দ কুমার দাশ। আরও বক্তব্য রাখেন, পুর্নিমা মুন্ডা, ভগবতী মুন্ডা, বিথি মুন্ডা, আনন্দনী মুন্ডা প্রমুখ। বক্তাগণ তাদের বক্তব্যের মধ্যে বলেন, মুন্ডা সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা রক্ষাকল্পে বৈষম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার, জীবন, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অধিকার, দাসত্ব থেকে মুক্তির অধিকার, নির্যাতন ও অবমুল্যায়ন থেকে মুক্তি পাওয়ার অধিকার, আদালত থেকে ন্যায্য বিচার পাওয়ার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, শিক্ষার অধিকার সহ ৩০ টি অধিকারের দাবি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















