অদ্য ২০ ডিসেম্বর ২০২১ তারিখ সকলের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে দণি-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ‘‘বিজিবি দিবস-২০২১’’ উদযাপিত হয়। এ উপলে যশোর রিজিয়ন এবং ৪৯ বিজিবি যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। মহান মুক্তিযুদ্ধে আত্ন উৎসর্গকারী বিজিবি এর বীর শহীদদের আত্নার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং সর্বপরি বিজিবি’র উত্তোরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে যথাযথ মর্জাদায় ইউনিট কোয়ার্টার গার্ড ও বিওপি সমূহে জাতীয় পতাকা উত্তোলন, দিবসটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ নাজমুল হক, পিএসসি, ডেপুটি রিজিয়ন কমান্ডার, যশোর। এছাড়াও সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং যশোর রিজিয়ন ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, ও বিভিন্ন পদবীর সদস্য ও তাদের পরিবারবর্গ। এছাড়াও উক্ত দিবস উপলে ১৭০০ ঘটিকায় বেনাপোল-পেট্রাপোল আইসিপিতে বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, খুলনা, জেলা প্রশাসক, যশোর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার/ সাংবাদিকবৃন্দ এবং উভয় দেশের জনসাধারণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














