দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর দশমিনায় উপজেলা পরিষদের অডিটরিয়মে নবনির্বাচিত ২টি ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবদুল কাইয়ূম ২টি ইউনিয়নে ১৮জন সাধারন সদস্য ও ৬জন সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। গত ১১নভেম্বর ০৪নং দশমিনা ইউনিয়ন এবং ০৩ নং বেতাগি সানকিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। দশমিনা সদর ইউনিয়ন ও বেতাগি-সানকিপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্যগন শপথ নিয়েছেন। দশমিনা সদর ইউনিয়ন ও বেতাগী সানকিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে গত ১৫ ডিসেম্বর পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন শপথ বাক্য পাঠ করান।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













