অভয়নগর, প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় সড়কের ওপর বালু পরিবহনের পাইপ পার হতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের তিন আরোহী। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নওয়াপাড়ায় হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই মোটরসাইকেলচালকের নাম নিউটন মল্লিক(২৫)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের শংকর মল্লিকের ছেলে। আহতরা হলো, মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের দীপ মল্লিক(২০) ও গৌরব মন্ডল(১৯) এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা শোভন শাহরিয়ার হান্নান(৩৩)। নিহত নিউটন মল্লিকের মামা সুমন্ত হালদার জানান, মঙ্গলবার রাতে নিউটন মল্লিক, দীপ মল্লিক ও গৌরব মল্লিক মোটরসাইকেলে করে অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে হাসপাতাল সড়ক দিয়ে মনিরামপুর উপজেলার পোড়াডাঙ্গা গ্রামের বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন নিউটন মল্লিক। মোটরসাইকেলের পেছনের দিকে বসে ছিলেন দীপ মল্লিক ও গৌরব ম-ল। রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলটি ওয়াপদার মোড় এলাকায় পৌঁছায়। সড়কের এই অংশে এক বালু ব্যবসায়ী প্লাস্টিকের পাইপ দিয়ে বালু নিয়ে পাশের পুকুর ভরাট করছেন। সড়কের ওপর পাইপের দুই পাশে ইটের সুড়কি দিয়ে উঁচু করা রয়েছে। এ সময় শোভন শাহরিয়ার হান্নান স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ শেষে মোটরসাইকেলে করে উপজেলার বাঘুটিয়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। সড়কের পাইপের উঁচু অংশ পার হতে গিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা: স্বাগত দাস খুলনাই রেফার করেন। পরে নিউটন মল্লিক ও দীপ মল্লিকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিউটন মল্লিক মারা যান। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম শামীম হাসান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














