মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় শহিদ আবীর সাধারণ পাঠাগারে “বিজয়ের ৫০ বছর: মহম্মদপুরের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চ” শীর্ষক সেমিনার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন কলমের সৈনিক সংসদের আয়োজনে এই সাহিত্য সেমিনার এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠের আয়োজন করা হয়। আলোচনা শেষে সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা হয়েছে। কলমের সৈনিক সংসদের সাহিত্য সম্পাদক, আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন কলমের সৈনিক সংসদের প্রতিষ্ঠাতা, সাপ্তাহিক মহম্মদপুর বার্তা’র সম্পাদক, নাট্যকার ও কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন। কলমের সৈনিক সংসদের সেক্রেটারী জেনারেল সাংবাদিক মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ (অব:) সাহিত্যানুরাগী মোঃ আমিমুল হক। কলমের সৈনিক সংসদের উপদেষ্টা ও আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান মো: ওসমান আলী, সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক নিজামউদ্দীন, কবি ও সাহিত্যিক গাজী শামসুজ্জামান, কবি কাজী কামরুল হাসান ফিরোজ, কাজী সামিমা হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক এ টি এম শহিদুজ্জামান, বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মো: রিয়াজুর রহমান, পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শহিদুজ্জামান, শহিদ আবীর সাধারণ পাঠাগারের সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রেসকাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী, কবি মো. হাবিবুল্লাহ এবং মো. শাহাজাহান মিয়া প্রমূখ। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিলেন সাপ্তাহিক মহম্মদপুর বার্তার স্টাফ রিপোর্টার বিশ^জিৎ সিংহ রায়, সাহিত্য সম্পাদক কবি মতিউর রহমান, কলমের সৈনিক সংসদের সদস্য চাষী কবি আকইদ ও কবি লতিফুল খবির।
নড়াইলের লোহাগড়ায় নেশাগ্রস্ত অবস্থায় ছেলে বাবাকে কুপিয়ে হত্যা
নড়াইল থেকে মামুন মোল্যা : নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলুবইরা গ্রামে আফছার শেখ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে...
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...














