নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় মোটরসাইকেলের চাপায় স্বর্ণব্যবসায়ী আঞ্জু সরদার (৫৫) নিহত,চালক ও তার সহযোগী আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় পৌরসভার চাঁদপুর তাবলীগ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জু সরদার চাঁদপুর গ্রামের মৃত কিনাই সরদারের ছেলে। মোটরসাইকেল চালক শিমুল (২৫) ও রেজাউল কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানা যায়,শুক্রবার রাতে স্বর্ণ ব্যবসায়ী আঞ্জু সরদার তার স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। চাঁদপুর তাবলীগ পাড়ায় মধ্যে পৌঁছালে উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। তখন তাকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার আঘাত গুরুতর হওয়ায় তৎনাত তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। খুলনা জেলখানা ফেরিঘাতে পৌঁছালে অনুমান রাত ১০টায় তার মৃত্যু হয়। শনিবার জোহর নামাজবাদ তার জানাযা শেষে চাঁদপুর কবরস্থানে দাফন করা হবে।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














