সুমন বিশ্বাস, বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নে নির্বাচন আজ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ একাধিক পর্যবেক। ইউনিয়নটি শহর কেন্দ্রীক ও জনবহুল হওয়ায় গোটা নির্বাচনী এলাকা ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এ জন্য গ্রহণ করা হয়েছে প্রশাসনিক সকল ব্যবস্থা। সবকিছু মিলে সুষ্ঠু ও নিরপে ভোট গ্রহণের জন্য করণীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে বটিয়াঘাটা উপজেলার একমাত্র জলমা ইউনিয়নে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতিপূর্বে এ উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে ৩টি এবং গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৩টি মোট ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ চতুর্থ ধাপের একমাত্র জলমাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরতি মহিলা পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বিতা করছে। যদিও এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মটরসাইকেল প্রতিকের আঃ গফুর মোল্লা নৌকা প্রতিকের প্রার্থী বিধান রায়কে সমর্থন করে এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের আলহাজ্ব শেখ আশিকুজ্জামান আশিক ব্যক্তিগত কারণ দেখিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজেদের এই নির্বাচন থেকে প্রার্থীতা সঁরিয়ে নিয়েছেন। সেদিক দিয়ে বর্তমানে ইউনিয়নে চেয়ারম্যান পদে সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন নৌকা প্রতীক নিয়ে উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বিধান রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীক নিয়ে মোঃ শরিফুল ইসলাম এবং ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিদার শিকদার। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার জানান, এভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার কারার কোন সুযোগ নেই। ৪র্থ ধাপের নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ৬ ডিসেম্বর। তাই নিয়ম অনুযায়ী আমরা আমাদের সকল কার্যক্রম পরিচানা করব। প্রার্থীতা প্রত্যাহারের ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এরকম কোন সুযোগ নেই তবে কোন প্রার্থী যদি এমন করে, তা একান্তই তার ব্যক্তিগত ব্যপার। আমরা আইনগত ভাবে সকল প্রক্রিয়া মেনে সকলের সহযোগিতায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপে ভাবো উপহার দিব। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে গতকাল শনিবার দিনব্যাপী ভোট কেন্দ্রে সকল উপকরণ পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করেছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। জলমা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্রে ৭টি অস্থায়ী কক্ষ সহ মোট ১৩৭টি কে ৫০ হাজার ১শ’ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে ১৮জন প্রিজাইডিং, ১৩০ জন সহকারী প্রিজাইডিং, ২৬০ জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচনের ল্েয মোতায়েন করা হয়েছে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯০ জন পুলিশ, ৩০৬ জন আনসার সহ র্যাব-বিজিবি বিশেষ টিম মোতায়েক করা হয়েছে। এদিকে ভোটারদের হিসাব-নিকাশ শেষের পথে। এখন তারা বেছে নিবে তাদের পছন্দের প্রার্থী। তবে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট প্রদান করতে পারে এমনটি দাবি করে এলাকার সাধারন ভোটারা। ভোট কেন্দ্রে কোন প্রকার সহিংসতা না হলে তারা নিরাপদে ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। অপরদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন। এমনটি উলেখ করে একাধিক প্রার্থী জানান, দীর্ঘদিন মাঠে থেকে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন করেছি তার বহিঃপ্রকাশ ঘটবে ব্যালটে। এজন্য প্রশাসন ও যথাযথ মহলের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















